Previous
Next

সর্বশেষ

শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১

এমপি মোজাফফরের স্পিনিং মিলে ভয়াবহ আগুন

এমপি মোজাফফরের স্পিনিং মিলে ভয়াবহ আগুন

 


নিপুন জাকারিয়াঃ

জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো.মোজাফফরের স্পিনিং মিলে ভয়াবহ আগুন।


নারায়ণগঞ্জের রূপগঞ্জে সীম গ্রুপের সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান মোজাফফর স্পিনিং মিলে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।


শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ঠাকুর বাড়িরটেক এলাকায় জামালপুর-৫ আসনের সংসদ সদস্য (এমপি) প্রকৌশলী মোজাফফর হোসেনের মালিকানাধীন স্পিনিং মিলে এ ভয়াবহ  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি সম্মখিন হলেও কেউ হতাহত হননি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।


শ্রমিকরা জানান, রাতে কারখানায় হঠাৎ আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। এসময়  শ্রমিকরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কাঞ্চন, আড়াইহাজার ও নরসিংদীর মাধবদি থেকে মোট আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। 


নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন সময় নিউজকে জানান, আগুন প্রায় নিয়ন্ত্রণে এলেও এখনো ডাম্পিংয়ের কাজ চলছে। আগুনের সূত্রপাত সম্পর্কেও এখন পর্যন্ত কিছু জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১

ভোটারদের ধারে ধারে নাহিদ নূর আলো

ভোটারদের ধারে ধারে নাহিদ নূর আলো

নিপুন জাকারিয়াঃ

আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রতিদিনের মতো আজ সকাল থেকে রাত্রি পর্যন্ত নেতার্কমীদের সাথে নিয়ে, ভোটারদের ধারে ধারে গিয়ে ভোট প্রার্থনা করছেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অা.ব.ম জাফর ইকবাল জাফুর সহ-ধর্মনী নাহিদ নূর আলো। বৃহঃস্পতিবার ২৫ ফেব্রুয়ারি  পৌর শহরের ১ নং ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ছানোয়ার হোসেন ছানুর নৌকা প্রতীকের ভোট চান তিনি। এ সময় নাহিদ নূর আলো বলেন- উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, জামালপুর পৌরসভাকে আরো উন্নত করে গড়ে তুলতে, ২৮ তারিখ সারাদিন, নৌকা মার্কায় ভোট দিন।

বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১

নৌকার পক্ষে ভোটারদের ধারে ধারে এমপি পুত্র শোয়েব

নৌকার পক্ষে ভোটারদের ধারে ধারে এমপি পুত্র শোয়েব

নিপুন জাকারিয়াঃ

আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচন ঘিরে, জমে উঠেছে প্রচার-প্রচারনা। চা স্টল থেকে শুরু করে, বাজার-ঘাট, জনপরিবহন  কিংবা মুদি দোকান, সবখানেই বইছে নির্বাচনের হাওয়া। 


তারই ধারাবাহিতায়, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ছানোয়ার হোসেন ছানুর পক্ষে ভোট প্রার্থনা করেছেন, জামালপুর সদর আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেনের পুত্র, একে.এম রাইসুল হাসান শোয়েব। 


বুধবার দিন ব্যাপি তিনি নেতার্কমীদের সাথে নিয়ে, পৌর শহরের ৫ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে, মানুষের ধারে ধারে গিয়ে নৌকা মার্কায় পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি ভোটারদের উদ্যোশে বলেন- নৌকা হচ্ছে বিজয়ের প্রতীক। সারা বাংলাদেশের ন্যায়, জামালপুর পৌরসভায়, উন্নয়নের ধারা অব্যাহত  রাখতে, নৌকার ভোট দিতে বলেন তিনি। তিনি বলেন, ২৮ ফেব্রুয়ারি সারা দিন, প্রধানমন্ত্রী জননেত্রী, শেখ হাসিনার হাতকে শাক্তিশালী করতে এবং জামালপুর পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, বাংলাদেশ আওয়ামী লীগ, মনোনিত প্রার্থী ছানোয়ার হোসেন ছানুকে নৌকা মার্কায় ভোট দিন।


নৌকা মার্কায় ভোট প্রার্থনায় তার সাথে ছিলেন, দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আক্তারুজ্জামান, জেলা তাতীঁ লীগের আহব্বায়ক বদরুদ্দোজা পি এফ, জেলা যুবলীগের সহ-সভাপতি মোফাখখারুল ইসলাম লিখন, যুবলীগ নেতা ও ঘোড়াধাপ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আনছার আলী, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মুশফিকুর রহমান কানন, নান্দিনা সাংগঠনিক থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক মঈন ইয়াজদানী, সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক সাগর আহম্মেদ রুবেল, দিগপাইত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাগর আহম্মেদ শাহিন, সাধারন সম্পাদক আল আমিন ফকির, কেন্দুয়া ইউনিয়ন ছাত্রলীগে যুগ্ন-সাধারন সম্পাদক হৃদয় আকন্দ চমকসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবন্দরা পৌর নির্বাচনে, নৌকা প্রতীকের ভোট প্রার্থনা করেন।

মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

জামালপুর সদরে রশিদপুর ইউনিয়নে  নাবালিকাকে ধর্ষণ র‍্যাব-১৪ হাতে আটক-১

জামালপুর সদরে রশিদপুর ইউনিয়নে নাবালিকাকে ধর্ষণ র‍্যাব-১৪ হাতে আটক-১

মোঃ আজাদ হোসেন নিপুঃ- 

 গত ০২-১১-২০২০ইং সোমবার রাতে  জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের তুলশীপুর সেঙ্গুয়া সরকারবাড়ী গ্রামে  স্কুল পড়ুয়া এক নাবালিকা ধর্ষণের ঘটনায় হাতে নাতে আটক হয়েছেন ধর্ষণকারী খলিলুর রহমান।

জানাগেছে,সেংগুয়া গ্রামের আঃ সালামের নাতনী স্হানীয় তুলশীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর পড়ুয়া ছাএী (১২)- গত সোমবার ২-নভেম্বর  রাত ৯ টার দিকে একই ইউনিয়নের আলীনগর গ্রামের বখাটে কাডমিস্ত্রি এক সন্তানের জনক খলিলুর রহমান (২৬) ওই নাবালিকার বাড়িতে গিয়ে তাকে উপর্যুপরি ধর্ষণ করে। পরে রাতেই পার্শ্ববর্তী বাড়ির লোকজন ধর্ষণকারী খলিলুর রহমানকে হাতে নাতে আটক করে।


 স্থানীয়রা জানান, স্কুল পড়ুয়া ওই নাবালিকা তার নানার বাড়ি সেংগুয়া গ্রামে থেকে পড়াশোনা করতো । ঘটনার দিন রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে বখাটে খলিলুর রহমান তাকে ধর্ষণ করে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে সরজমিনে ঘটনাস্হলে Rap-14 এসে ধর্ষণকারী খলিলুর রহমানকে আটক করে। জানাগেছে এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে...

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

জনগনের ভালবাসা নিয়ে কেন্দুয়া ইউনিয়নের  আওয়ামীলীগের সভাপতি হতে চান লিটু

জনগনের ভালবাসা নিয়ে কেন্দুয়া ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি হতে চান লিটু

 


নিপুন জাকারিয়া :--

জনগনের ভালবাসা নিয়ে কেন্দুয়া ইউনিয়নের  আওয়ামীলীগের সভাপতি হতে চান  শেখ ফখরুল আলম লিটু। দলের জন্য নিবেদিত প্রাণ শেখ ফখরুল আলম লিটুর সভাপতি প্রার্থীতা নিয়ে এক মতবিনিয়ম সভা বুধবার কেন্দুয়া কালিবাড়ী বাজারে অনুষ্ঠিত হয়। কেন্দুয়া ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা এ সময় শেখ ফখরুল আলম লিটুর সভাপতি প্রার্থী হিসাবে দেখতে চেয়ে তার রাজনৈতিক জীবনের ইতিহাস তুলে ধরেন।


 তারা বলেন- নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে, যেকোন আন্দোলনে রাজপথে থেকে, জীবন বাজী রেখে, বাংলাদেশ আওয়ামী লীগের নিবেদিত কর্মী হিসাবে কাজ করেছেন, শেখ ফখরুল আলম লিটু। শুধু তাই নয়, বিএনপি জোট সরকারের আমলে বার বার নির্যাতিত হয়েছেন, খেয়েছেন অর্ধ-শতাধিক মামলা, জেল জুলুম খাটা এ নেতা আওয়ামী লীগের সুবিধাবাদীদের কাতারে আসেনি কখনো। ইতিহাসের পাতায় তার রাজনৈনিক বিচক্ষণ সকলের জানা। তিনি সাবেক কেন্দুয়া সাংগঠনিক থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পরবর্তীতে সহ-সভাপতি, কেন্দুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি, জেলা যুবলীগের সদস্য ছিলেন। 


বর্তমানে জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হিসাবে কাজ করে যাচ্ছেন। সভাপতি প্রার্থী হিসেবে শেখ ফখরুল আলম লিটু পক্ষে কেন্দুয়া বাজারে মত বিনিময় সভা সভাপতিত্ব করেন, সদর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা ফজলুল করিম মাষ্টার।


 প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ খালেদুজ্জামান প্রদীপ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য আবুল মনসুর, ফারুক সোয়েব তালুকদার, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও আসন্ন কেন্দুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কায় মনোনয়ন প্রত্যাশী, চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম খান সোহেল। 


এছাড়াও উপস্থিত ছিলেন, কেন্দুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আনোয়ার হোসেন মানু, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা টিক্কি সহ ০১, ০২ ও ০৩নং ওয়ার্ড আওয়ামীলীগ ও কেন্দুয়া ইউনিয়নের আওয়ামীলীগসহ যুবলীগ, ছাত্রলীগ, এবং অন্যন্য সংগঠনের নেতৃবন্দ।

শনিবার, ১৫ আগস্ট, ২০২০

বঙ্গবন্ধুর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিতে হবে:  উপাচার্য বশেফমুবিপ্রবি

বঙ্গবন্ধুর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিতে হবে: উপাচার্য বশেফমুবিপ্রবি

প্রেস বিজ্ঞপ্তি । যথাযোগ্য মর্যাদায় আজ ১৫ আগস্ট ২০২০ শনিবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে বশেফমুবিপ্রবি কর্তৃপক্ষ ব্যাপক কর্মসূচি গ্রহণ করে।

কর্মসূচির মধ্যে ছিল- বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, বঙ্গবন্ধু কর্নারে আলোকচিত্র প্রদর্শনী উল্লেখযোগ্য। সকালে বিশ্ববিদ্যালয় চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব খন্দকার হামিদুর রহমানের সভাপতিত্বে সভায় জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান জনাব ফারুক আহম্মেদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুশান্ত কুমার ভট্টাচার্য, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ডেপুটি রেজিস্ট্রার জনাব মহিউদ্দিন মোল্লাসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

সভা সঞ্চালনা করেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. এ এইচএম মাহবুবুর রহমান।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেন, ১৯৭৫ সালের এই দিনে আমরা আমাদের জাতির পিতাকে হারিয়েছি। তিনি যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে সোনার বাংলায় রূপান্তর করতে চেয়েছিলেন। এর আগেই ঘাতকদের নির্মম বুলেটে তাঁকে শাহাদাৎ বরণ করতে হয়। বঙ্গবন্ধু চরিত্রের বিভিন্ন দিক তুলে ধরে মানীয় উপাচার্য বলেন, তিনি অত্যন্ত সৎ, উদার, দেশপ্রেমিক, সাহসী ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মহান ব্যক্তিত্ব ছিলেন। সাধারণ মানুষের ভাগোন্নয়নের সংগ্রামে তিনি মৃত্যু, জেল, জুলুমকে কখনও ভয় পাননি। মানুষের মুখ দেখেই তার দুঃখ দুর্দশা বুঝে যেতেন তিনি। মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছেন।

তিনি বলেন, এবার ১৫ আগস্ট আমাদের মাঝে ভিন্ন প্রেক্ষাপটে এসেছে। এ বছর জাতির পিতার জন্মশতবার্ষিকী। আমাদের প্রত্যয় হোক-১৫ আগস্টকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম থেকে আমাদের শিক্ষা নিতে হবে।

বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণের মাধ্যমে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত এক সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার জন্য মাননীয় উপাচার্য সবার প্রতি আহ্বান জানান। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অতিথিদের নিয়ে বঙ্গবন্ধু, বঙ্গমাতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

এদিকে বাদ যোহর ১৫ আগস্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে স্থানীয় মসজিদে দোয়া মাহফিল এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

বকশীগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে নতুন রিক্সা পেলেন সাত্তার

বকশীগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে নতুন রিক্সা পেলেন সাত্তার

স্টাফ রিপোর্টারঃ জামালপুরের বকশীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে নতুন রিক্সা পেলেন আব্দুল সাত্তার। মালীবাগ মোড়ের বাসিন্দা আব্দুল সাত্তার দীর্ঘদিন যাবত পুরাতন একটি রিক্সা দিয়ে অতিকষ্টে দিনাতিপাত করতেছিলেন।

পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নতুন একটি রিক্সা দান করেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলির সদস্য আবু জাফর।

বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে একটি নতুন রিক্সা পেয়ে খুবই খুশি রিক্সা চালক আব্দুল সাত্তার।

এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলির সদস্য আবু জাফর জানান, বঙ্গবন্ধু ছিলেন অসহায় ও গরীব মানুষের নেতা। তিনি তাদের কষ্ট লাঘব করতে আজীবন সংগ্রাম করে গেছেন। তার মৃত্যু দিবসে এ ধরনের একটি কাজ করতে পরে নিজেকে ধন্য মনে করি।

রিক্সা বিতরণ কালে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সহ সভাপতি প্রকৌশলী নুরুল আমিন ফোরকান, সাবেক সাধারন সম্পাদক নুরুজ্জামান, সদস্য তাহামিনা আক্তার পাখি, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম তারা, ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসানুজ্জামান সজীব, সহ সভাপতি সাইদুর রহমান লাল, সহ সভাপতি মীর্জা সম্রাটসহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।