২৫ মে ২০২০ জামালপুরের প্রতিবেদনে জামালপুর ল্যাবে এবং ময়মনসিংহ ল্যাবে মোট ১৬০ টি নমুনা পরীক্ষায় আরও মোট ১৩ জনের (সদর ৪, সরিষাবাড়ী ৫, ইসলামপুর ৩, দেওয়ানগঞ্জ ১) COVID-19 সংক্রমণ শনাক্ত হয়েছে।
উল্লেখ্য যে, জামালপুর ল্যাবে ৩৫ টি নমুনায় ১১ জন এবং ময়মনসিংহ ল্যাবে ১২৫ টি নমুনা ২ জন সংক্রমণ শনাক্ত হয়েছে।
সর্বমোট সংক্রমণ শনাক্ত ১৯৩ (সরিষাবাড়ী ১৮, মেলান্দহ ৪৮, মাদারগঞ্জ ১৩, বকশীগঞ্জ ১৪, দেওয়ানগঞ্জ ১১, ইসলামপুর ৩০, সদর ৫৯)।
অদ্য সুস্থ ০, সর্বমোট সুস্থ ৯৫।
অদ্য মৃত্যু ০, সর্বমোট মৃত্যু ৪ (চিকিৎসাধীন ২ জন - দেওয়ানগঞ্জ ও মেলান্দহ, মৃতের নমুনায় শনাক্ত ২ জন - ইসলামপুর)।
সর্বশেষ নমুনা সংগ্রহ ৯৪, সর্বমোট নমুনা সংগ্রহ ২৯৭৭।
সকলেই ঘরে থাকুন। আপনি নিরাপদে থাকুন, অন্যদের নিরাপদে রাখুন। স্বাস্থ্য বিধি মেনে চলুন।
শেয়ার করুন
0 মন্তব্য(গুলি):