মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা পুর্ব-পাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে এক যুবক ফাসি দিয়ে আত্নহত্যা করেছে।
মৃত্যু যুবকের নাম মাহফুজ বয়স(২০) ঐ এলাকার আকবর আলীর এর ছেলে।
এলাকাবাসী তথ্য অনুযায়ী জানা গেছে,
গতকাল স্হানীয় এক দোকান থেকে বাকীতে সিগারেট কিনে নিয়ে আসে মাহফুজ, দোকানদার বিষয়টি তার বাবাকে জানালে এ নিয়ে বাবা ছেলের মাঝে কথা কাটাকাটি হতে থাকে কথা কাটা-কাটির এক পর্যায়ে ছেলে বাবার কথায় ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। এতে তার বাবা মাথায় প্রচন্ড আঘাত পায়। তারপর স্হানীয় লোকদের সহায়তায় মৃত যুবক মাহফুজের বাবা আকবর আলীকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কতব্যরত চিকিৎসক অবস্হা গুরতর দেখে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করে।
এদিকে মৃত মাহফুজ নিজের বাবাকে মেরে আহত করার অপরাধে নিজেকে অপরাধী মনে করে গতকাল রাতে বাড়ি থেকে ৪০০-৫০০ মিটার দুরে গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করে।
মাহফুজের মৃত্যুর সংবাদ পেয়ে স্হানীয় কয়েকজন জামালপুর জেনারেল হাসপাতাল থেকে তার বাবাকে বাড়িতে নিয়ে আছেন।
(সর্বশেষ সকাল ১১-টা পর্যন্ত লাশটি গাছের সাথে ঝুলানো অবস্হায় ছিল।)


0 মন্তব্য(গুলি):