ল্যাব ইনচার্জ অধ্যাপক এ.কে.এম. মুছা গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, চালুর মাত্র ১৫ দিনের মাথায় হঠাৎ পিসিআর মেশিনে কারিগরি ত্রুটি দেখা দেয়। গত ২৭ মে ঢাকা থেকে আসা সংশ্নিষ্ট প্রকৌশলীরা কয়েক দিন চেষ্টা করেও ল্যাবটি সচল করতে পারেননি। মেশিনটি চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় থেকে আনার পর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় গত ১২ মে।
সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস বলেছেন, ল্যাবটি সচলের চেষ্টার পাশাপাশি নতুন একটি পিসিআর মেশিনের জন্য তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠিয়েছেন। বৃহস্পতিবার এ জেলায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৪ জন। এ নিয়ে জামালপুরে করোনায় আক্রান্তের সংখ্যা ৩শ' ছাড়াল।
সুত্রঃ সমকাল
খবর বিভাগঃ
করোনা ভাইরাস
জামালপুর
সারাদেশ


0 মন্তব্য(গুলি):